1 Answers

উদ্দীপকে B আর্থিক প্রতিষ্ঠানটি দ্বারা কেন্দ্রীয় ব্যাংক আর A আর্থিক প্রতিষ্ঠানটি দ্বারা বাণিজ্যিক ব্যাংককে নির্দেশ করে। 'B' আর্থিক প্রতিষ্ঠান তথা কেন্দ্রীয় ব্যাংকের উল্লিখিত কার্যাবলি নানাভাবে 'A' আর্থিক প্রতিষ্ঠান তথা বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলিকে প্রভাবিত করে।

দেশের কাগজী মুদ্রার প্রচলন ও মুদ্রা ব্যবস্থা স্থিতিশীল রাখা কেন্দ্রীয় ব্যাংকের গুরুত্বপূর্ণ কাজ। কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক প্রচলিত মুদ্রাই দেশের 'চিহ্নিত মুদ্রা'। বাণিজ্যিক ব্যাংককে তাদের মূলধনের নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়। কেন্দ্রীয় ব্যাংক এই জমার পরিমাণ হ্রাস-বৃদ্ধি করে বাণিজ্যিক ব্যাংকের ঋণদান ক্ষমতা বহুলাংশে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। দৈনন্দিন ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত চেক আদান প্রদানের ফলে বাণিজ্যিক ব্যাংকসমূহের মধ্যে দেনা-পাওনার সৃষ্টি হয়। কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ব্যাংকের মধ্যে চেকের মাধ্যমে আন্তঃব্যাংক দেনা পাওনা মিটিয়ে থাকে। কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য দেশের মুদ্রার সাথে দেশের মুদ্রার নির্দিষ্ট বিনিময় হার রক্ষা করে। এ উদ্দেশ্যে কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয় করে। এ ব্যাংক দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য গবেষণা পরিচালনা, প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, জাতীয় বাজেট প্রণয়নে সাহায্য করা প্রভৃতি বিষয়ে কাজ করে।

উদ্দীপকে 'B' আর্থিক প্রতিষ্ঠানের যে কার্যাবলি উল্লেখ আছে তা কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলিকে নির্দেশ করে। আর 'A' আর্থিক প্রতিষ্ঠানের যে কার্যাবলি উল্লেখ আছে তা বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলিকে নির্দেশ করে। কেন্দ্রীয় ব্যাংকের এসব কার্যাবলি বাণিজ্যিক ব্যাংককে নিয়ন্ত্রণ করে।

তাই বলা যায়, কেন্দ্রীয় ব্যাংক উপরিউক্ত কার্যাবলি সম্পাদনের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক তথা অন্যান্য ব্যাংকের কার্যাবলিকে প্রভাবিত করে থাকে।

6 views

Related Questions