1 Answers

উদ্দীপকে উল্লিখিত 'খ' নামক আর্থিক প্রতিষ্ঠানটি হলো বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকের নানাবিধ কার্যাবলি রয়েছে।

ব্যবসা বাণিজ্যের প্রাণই হলো এই বাণিজ্যিক ব্যাংক। এই শ্রেণির ব্যাংকসমূহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে অর্থনীতিতে উন্নয়নে সহায়তা করে। বাণিজ্যিক ব্যাংকের অন্যতম প্রধান কাজ হলো জনসাধারণের কাছ থেকে আমানত গ্রহণ করা। ব্যাংকের আমানত সাধারণত তিন প্রকারের- চলিত, সঞ্চয়ী এবং স্থায়ী আমানত। ঋণ প্রদান বাণিজ্যিক ব্যাংকের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ। 'জনসাধারণের কাছ থেকে গৃহীত অর্থের একটি নির্দিষ্ট অংশ গচ্ছিত রেখে অবশিষ্ট অর্থ ব্যাংক ব্যবসায়ী ও শিল্পপতিদেরকে ঋণ হিসেবে প্রদান করে থাকে। ব্যাংক ঋণ প্রদানের ক্ষেত্রে সাধারণত মূল্যবান সম্পত্তি বন্ধক রেখে এ কার্যক্রম পরিচালনা করে। বাণিজ্যিক ব্যাংকগুলো প্রধানত স্বল্পমেয়াদি ঋণদান করে। কিন্তু বর্তমানে চাহিদার পরিপ্রেক্ষিতে। মধ্যমেয়াদি ও ক্ষেত্র বিশেষ দীর্ঘমেয়াদি ঋণও দিয়ে থাকে। বাণিজ্যিক ব্যাংক নিরাপদে এবং দ্রুত টাকা স্থানান্তর করে। এসব ব্যাংক চেক, ব্যাংক ড্রাফট, পে-অর্ডার, ভ্রমণকারীর। চেক, টেলিগ্রাফিক ট্রান্সফার (টিটি) প্রভৃতি সহজ উপায়ে এক স্থান থেকে অন্য স্থানে অর্থ প্রেরণে জনগণকে সহায়তা করে। উদ্দীপকে 'খ' নামক প্রতিষ্ঠানটি 'ক' প্রতিষ্ঠানে অর্থ জমা রেখে ব্যাংকিং পরিচালনা করে। তেমনিভাবে বাণিজ্যিক ব্যাংককে কেন্দ্রীয় ব্যাংকে টাকা জমা রেখে ব্যাংকিং পরিচালনা করতে হয়।

অতএব বলা যায়, উদ্দীপকের 'খ' নামক আর্থিক প্রতিষ্ঠা তথা বাণিজ্যিক ব্যাংক উপরিউক্ত কার্যাবলি সম্পাদন করে।

4 views

Related Questions