1 Answers

উদ্দীপকে 'ক' নামক আর্থিক প্রতিষ্ঠানটি হলো কেন্দ্রীয় ব্যাংক। ঋণ নিয়ন্ত্রণ 'ক' নামক আর্থিক প্রতিষ্ঠান অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের একমাত্র কাজ নয়। বরং দেশের সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠান হিসেবে এ ব্যাংক বহুবিধ কার্যসম্পাদন করে থাকে।

দেশের কাগজি মুদ্রার প্রচলন ও মুদ্রাব্যবস্থা স্থিতিশীল রাখা কেন্দ্রীয় ব্যাংকের গুরুত্বপূর্ণ কাজ। কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক প্রচলিত মুদ্রাই দেশের 'চিহ্নিত মুদ্রা'। কেন্দ্রীয় ব্যাংক সরকারের অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের হিসাব-নিকাশ করে ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে। এই ব্যাংক সুদ ছাড়া সরকারের অর্থ জমা রাখে, প্রয়োজনবোধে সরকারকে ঋণ প্রদান ও আর্থিক ব্যাপারে পরামর্শদান করে। তাছাড়া কেন্দ্রীয় ব্যাংক হলো অন্যান্য ব্যাংকের ব্যাংক। অন্যান্য ব্যাংককে তাদের মূলধনের নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়। কেন্দ্রীয় ব্যাংক এই জমার পরিমাণ হ্রাস-বৃদ্ধি করে বাণিজ্যিক ব্যাংকের ঋণদান ক্ষমতা বহুলাংশে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। ঋণ নিয়ন্ত্রণ করা কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম প্রধান কাজ। কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ব্যাংকের পারস্পরিক দেনা-পাওনার ক্লিয়ারিং হাউস বা নিকাশঘর হিসেবে দায়িত্ব পালন করে। আবার কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ব্যাংকের মধ্যে চেকের মাধ্যমে আন্তঃব্যাংক দেনা-পাওনা মিটিয়ে থাকে। এ ব্যাংক অন্যান্য দেশের মুদ্রার সাথে দেশের মুদ্রার নির্দিষ্ট বিনিময় হার রক্ষা করে। এ উদ্দেশ্যে কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয় করে। কেন্দ্রীয় ব্যাংক দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য গবেষণা পরিচালনা, প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, জাতীয় বাজেট প্রণয়নে সাহায্য করা প্রভৃতি বিষয়ে কাজ করে থাকে। কেন্দ্রীয় ব্যাংক স্বর্ণ, রৌপ্য প্রভৃতি মূল্যবান ধাতু ও উপার্জিত বৈদেশিক মুদ্রা সংরক্ষণ করে। উদ্দীপকে 'ক' নামক আর্থিক প্রতিষ্ঠানটি জনগণের কাছ থেকে কোনো অর্থ জমা রাখে না তবে অন্য আর্থিক প্রতিষ্ঠানের টাকা জমা রাখে এবং ঋণ নিয়ন্ত্রণ করে। এসবই কেন্দ্রীয় ব্যাংকের কাজকে নির্দেশ করে। অর্থাৎ 'ক' নামক আর্থিক প্রতিষ্ঠানটি কেন্দ্রীয় ব্যাংক।

উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, ঋণ নিয়ন্ত্রণ 'ক' নামক আর্থিক প্রতিষ্ঠান তথা কেন্দ্রীয় ব্যাংকের একমাত্র কাজ নয় বরং ব্যাংকটি আরো নানাবিধ কার্যাবলি সম্পাদন করে।

5 views

Related Questions