1 Answers
উদ্দীপকের 'X' নামক BSTI (Bangladesh Standards and Testing Institution) প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বলে আমি মনে করি।
এই প্রতিষ্ঠান পণ্যের মান নির্ধারণ ও নিয়ন্ত্রণ করে। এছাড়া পণ্যের দৈর্ঘ্য, ওজন, আয়তন এবং শক্তি পরিমাপের বিষয়েও প্রতিষ্ঠানটি কাজ করে।
উদ্দীপকের জনাব সাইফ 'Q' নামক প্রতিষ্ঠানে ভোগ্যপণ্য উৎপাদন ও বিক্রি করেন। 'X' নামক একটি প্রতিষ্ঠান জনাব সাইফের প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের মান যাচাই করে। পণ্যের মান গুণগত না হওয়ায় তাকে জরিমানা করা হয়। আর তাকে এ ধরনের পণ্য উৎপাদন বন্ধ করতে বলা হয়। বাংলাদেশে এভাবে পণ্যের মান নির্ধারণে BSTI প্রতিষ্ঠানটি কাজ করে।
উক্ত প্রতিষ্ঠান জনাব সাইফের প্রতিষ্ঠানের পণ্যের মান নিয়ন্ত্রণ করছে । এতে ভবিষ্যতে তার প্রতিষ্ঠানে মানসম্পন্ন পণ্য উৎপাদিত হবে। ফলে ভোক্তা সমাজ উপকৃত হবে। এছাড়া, ক্রেতারা BSTI-এর লোগো দেখে পণ্যমান সম্পর্কে নিশ্চিত হয়ে পণ্য কিনে থাকে। ফলে তারা প্রতারিত হয় না। এভাবে দেশের মানুষ উপকৃত হয়। তাই বলা যায়, 'X' নামক BSTI প্রতিষ্ঠানটি পণের মান নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।