ঋণ প্রদান করাই কি 'Y' প্রতিষ্ঠানের একমাত্র কাজ? পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
না, ঋণ প্রদান করাই 'Y' প্রতিষ্ঠান তথা কেন্দ্রীয় ব্যাংকের একমাত্র কাজ নয়। কেন্দ্রীয় ব্যাংকের ঋণ প্রদান করা ছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে।
দেশের কাগজি মুদ্রার প্রচলন ও মুদ্রাব্যবস্থা স্থিতিশীল রাখা কেন্দ্রীয় ব্যাংকের গুরুত্বপূর্ণ কাজ। কেন্দ্রীয় ব্যাংক যে মুদ্রার প্রচলন করে, তাই দেশের চিহ্নিত মুদ্রা। এ মুদ্রার অভ্যন্তরীণ ও বহির্মূল্য স্থিতিশীল রাখাও কেন্দ্রীয় ব্যাংকের কাজ। সরকারের ব্যাংক হিসেবে সরকারের প্রতিনিধিত্ব করে বিনা খরচে বিভিন্ন উৎস থেকে সরকারের পাওনা আদায় এবং বিভিন্ন খাতে সরকারের দেনা পরিশোধ করে। এটি সরকারের যাবতীয় অর্থনৈতিক ব্যবস্থাপক ও পরামর্শক। বাণিজ্যিক ব্যাংকের ঋণদান ক্ষমতাও নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় ব্যাংক। দেশের মোট মুদ্রার চাহিদা ও যোগানের সমতা নিয়ন্ত্রণ করে মুদ্রাস্ফীতি ও মুদ্রা সংকোচন রোধ করে। বিভিন্ন ব্যাংকের পারস্পরিক দেনা-পাওনার ক্লিয়ারিং হাউস বা নিকাশঘর কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য দেশের মুদ্রার সাথে দেশের মুদ্রার নির্দিষ্ট বিনিময় মূল্য রক্ষা করে। এ উদ্দেশ্যে কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয় করে থাকে। কেন্দ্রীয় ব্যাংক দেশের অর্থনীতির উন্নয়নের জন্য গবেষণা পরিচালনা, প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও বাজেট প্রণয়নে সাহায্য করে থাকে।
তাই বলা যায়, ঋণ প্রদানই কেন্দ্রীয় ব্যাংকের একমাত্র কাজ নয়। উপরিউক্ত কাজগুলো কেন্দ্রীয় ব্যাংক করে থাকে।