1 Answers

উদ্দীপকের সংগঠন তথা জাতিসংঘের অঙ্গসংস্থাসমূহ বাংলাদেশের বিভিন্ন উন্নয়নে কার্যকর ভূমিকা রাখছে।

জাতিসংঘের কতিপয় অঙ্গসংস্থাগুলো বাংলাদেশে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। যেমন: ইউএনডিপি বাংলাদেশের আর্থিক ও সামাজিক অর্থাৎ আর্থসামাজিক অবস্থার উন্নয়নে এ সংস্থা দেশব্যাপী অসংখ্য কার্যক্রম চালিয়ে যাচ্ছে। জাতিসংঘ শিশু তহবিল বা ইউনিসেফ দেশের সুবিধাবঞ্চিত শিশু ও মেয়ে শিশুদের মৌলিক অধিকার আদায়ের লক্ষ্যে বিশেষত শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার জন্য কাজ করছে। ইউনেস্কো বাংলাদেশের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর খাদ্য নিশ্চিত করার জন্য জাতিসংঘের খাদ্য এবং কৃষি সংস্থা কাজ করছে। স্বাস্থ্যক্ষেত্রে ডব্লিউএইচও বাংলাদেশে বিভিন্ন কর্মসূচি পালন করছে। যেমন: বাংলাদেশের পোলিও নিবারণের জন্য শিশুদেরকে বিভিন্ন ধরনের ওষুধ খাওয়াচ্ছে এবং টিকা দিচ্ছে। আবার বাংলাদেশ- মিয়ানমার রোহিঙ্গা ইস্যুতে ইউএনএইচসিআর কার্যালয় মধ্যস্থতা করছে। পাশাপাশি বিশাল শরণার্থী পালনের খরচেও অবদান রাখছে। তাছাড়া বাংলাদেশে বিহারী জনগোষ্ঠীর আবাসনসহ অন্যান্য ইস্যুতে এ সংস্থা ব্যাপক অবদান রেখেছে। ইউনিফেম রাংলাদেশে নারীদের উন্নয়নে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছে। নারীদের বিভিন্ন ধরনের অধিকার আদায় এবং অর্থনৈতিক কর্মকান্ডের সাথে তাদের সংশ্লিষ্ট করছে। এ ছাড়াও ইউএনএফপিএ নামক সংস্থাটি বাংলাদেশের জনসংখ্যা পরিস্থিতি উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।

সর্বোপরি বলা যায়, বাংলাদেশের সার্বিক উন্নয়নে জাতিসংঘের অঙ্গসংস্থাগুলোর কার্যাবলি খুবই প্রশংসনীয়।

5 views

Related Questions