1 Answers
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে বাদল এবং পরিষদের অন্যান্য সদস্যদের রয়েছে ব্যাপক ও বহুমুখী কার্যাবলি।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে বাদল এবং পরিষদের অন্যান্য সদস্যদের রয়েছে ব্যাপক ও বহুমুখী কার্যাবলি।
বাদল সাহের ও অন্যান্য সদস্যরা যেহেতু ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধি সেহেতু ইউনিয়ন পরিষদের কার্যাবলিই তাদের কার্যাবলি হিসেবে পরিগণিত হয়। গ্রামে নিরাপত্তার ব্যবস্থা করা ইউনিয়ন পরিষদের অন্যতম প্রধান দায়িত্ব। এ দায়িত্ব পালনের জন্য প্রতিটি ইউনিয়নে কিছু চৌকিদার ও দফাদার নিয়োগ করা; অপরাধ, বিশৃঙ্খলা, ও চোরাচালান বন্ধের জন্য ব্যবস্থা গ্রহণ; দাঙ্গা-হাঙ্গামা নিবসনে ভূমিকা পালন; গ্রাম্য-আদালত সম্পর্কিত দায়িত্ব সম্পাদন: পারিবারিক বিরোধের আপস-মীমাংসার উদ্যোগ গ্রহণ ইত্যাদি গুরুত্বপূর্ণ ভূমিকা ইউনিয়ন পরিষদ পালন করে। ইউনিয়নে অবস্থিত কৃষি, স্বাস্থ্য, মৎস্য, পশুপালন ও শিক্ষা বিষয়ক বিভিন্ন সরকারি, বেসরকারি সংস্থার সেবা ও কার্যক্রম পরিচালনা ইউনিয়ন পরিষদের প্রধানতম কার্যাবলির মধ্যে পড়ে। এলাকার কৃষি উন্নয়নের জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ, গ্রামীণ শিল্পের উন্নয়ন সাধন, বাজার সৃষ্টি, মৎস্য চাষ ও পশুপালনের উন্নত পদ্ধতি সম্পর্কে জনসাধারণকে অবহিতকরণ, কর্মসংস্থান সৃষ্টি, বাঁধ নির্মাণ প্রভৃতি কাজ ইউনিয়ন পরিষদ সম্পাদন করে। এছাড়া সচিব, গ্রাম পুলিশ ও পরিষদের অন্যান্য কর্মচারীদের পরিচালনা, তদারকি ও নিয়ন্ত্রণ করা, সকল সভা আহ্বান, বিভিন্ন প্রতিবেদন প্রণয়ন ও প্রেরণ করা, কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত দায়িত্ব পালনও ইউনিয়ন পরিষদ করে থাকে। জনপথ ও রাজপথের ব্যবস্থা এবং রক্ষণাবেক্ষণ করা, বিধবা, এতিম, গরিব ও দুস্থ ব্যক্তিদের সাহায্যকরণ; প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের ব্যবস্থাকরণ; প্রাথমিক শিক্ষাব্যবস্থার তদারকি এবং ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া; পরিবেশ সংরক্ষণ ও বনায়ন, ইউনিয়নের পরিচ্ছন্নতা রক্ষা, পাঠাগার স্থাপন; উদ্যান ও খেলার মাঠের ব্যবস্থা, গণসংযোগ; সনদ প্রদান; দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণকার্য সম্পাদন; দুস্থ ব্যক্তির তালিকা প্রণয়ন; সরকারি সম্পত্তি রক্ষণাবেক্ষণ, পল্লি বিদ্যুতায়নের উদ্যোগ গ্রহণ ইত্যাদি ইউনিয়ন পরিষদের ঐচ্ছিক কাজের অন্তর্গত। এক কথায় বলা যায়, যেহেতু বাদল সাহেব চেয়ারম্যান এবং তিনি ইউনিয়ন পরিষদের অভিভাবক সেহেতু তিনি এবং পরিষদের 'অন্যান্য সদস্য উল্লিখিত কার্যাবলি সম্পাদন করে থাকেন।