1 Answers
বাড়ন্ত কিশোর দীপ্রর শরীরে খাদ্যের কার্যাবলি যে কোনো পূর্ণবয়স্ক মানুষের তুলনায় বেশি। জীবনধারণের জন্য খাদ্য অপরিহার্য। খাদ্য থেকে প্রাপ্ত পুষ্টি উপাদানগুলোই আমাদের দেহে বিভিন্ন কাজ করে থাকে। খাদ্য আমাদের দেহ গঠন ও বৃদ্ধিসাধন করে দেহের ক্ষয়পূরণ, তাপ উৎপাদন ও কর্মশক্তি প্রদান করে দেহের অভ্যন্তরীণ কার্যাবলি নিয়ন্ত্রণ করে এবং রোগ প্রতিরোধক ক্ষমতা তৈরি করে। দীপ্র একজন বাড়ন্ত কিশোর। দেহ গঠনের মাধ্যমে দেহের বৃদ্ধি সাধন করা খাদ্যের গুরুত্বপূর্ণ একটি কাজ। অসুস্থ দীপ্রর দেহের ক্ষয়পূরণ করে তাকে সুস্থ করে তোলাও খাদ্যের অন্যতম একটি কাজ। দীপ্রর শরীরের শক্তির জন্য তাপ উৎপাদন ও কর্মশক্তি প্রদান করতে খাদ্য গুরুত্বপূর্ণ কাজ করে। তাই সে চলাফেরা, খেলাধুলা, কথা বলা ও সবরকম বাহ্যিক কাজ করতে পারে। তাছাড়া দেহের অভ্যন্তরীণ ক্রিয়া নিয়ন্ত্রণে ও বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ায় খাদ্যের ভূমিকা অনস্বীকার্য। এছাড়া অসুস্থ দীপ্রর দেহে রোগ প্রতিরোধক ক্ষমতা তৈরিতে খাদ্যের ভূমিকা অনেক। সুতরাং দীপ্রর শরীরে খাদ্যের বিভিন্ন কার্যাবলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।