1 Answers

উদ্দীপকে লতিফার মাছের খাদ্যের উপযুক্ততা সংরক্ষণে ঐ সময়ে উল্লিখিত নিয়ামকগুলো হলো বৃষ্টিপাত ও তাপমাত্রা। খাদ্য সংরক্ষণের জন্য বৃষ্টিপাত ও তাপমাত্রার প্রভাব ব্যাপক।
আবহাওয়া বলতে ঐ স্থানের তাপমাত্রা, বৃষ্টিপাত ও আর্দ্রতার অবস্থাকে বোঝায়। অতিরিক্ত তাপমাত্রা খাদ্যের পুষ্টিমান নষ্ট করে ও পোকামাকড় জন্মাতে সহায়তা করে। লতিফার এলাকায় তাপমাত্রা ৩০° সে. হওয়ায় খাদ্যের গুণাগুণ নষ্ট ও পোকামাকড় দ্বারা আক্রান্ত হবার সম্ভাবনা আছে। এছাড়া বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৬৫ শতাংশের কম খাদ্য সংরক্ষণের জন্য সহায়ক, কিন্তু তার এলাকায় বৃষ্টির প্রভাব বেশি থাকার কারণে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে যাবার সম্ভাবনা থাকে যা খাদ্যে ছত্রাক বা পোকামাকড় জন্মাতে সহায়ক হতে পারে।
অর্থাৎ, খাদ্য সংরক্ষণে আবহাওয়া একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়।

4 views

Related Questions