1 Answers
FCR (Food Conversion Ratio) হলো খাদ্য প্রয়োগ ও খাদ্য গ্রহণের ফলে জীবের দৈহিক বৃদ্ধির অনুপাত। তবে প্রয়োগকৃত খাদ্যের কী পরিমাণ মাছ ব্যবহার করতে পারছে তা FCR এর মাধ্যমে নির্ণয় করা যায়। FCR এর মান সবসময় ১ এর চেয়ে বড় হয়। তবে ২ এর অধিক হলে উৎপাদন লাভজনক হয় না। কারণ খাদ্যের অপচয় হয় এবং পানির গুণগত মান নষ্ট হয়ে যায়। যে খাদ্যের FCR যত কম সে খাদ্যের গুণগত মান তত ভালো। অর্থাৎ কম খাদ্য ব্যবহার করে অধিক উৎপাদন পাওয়া যায়। অতএব বলা যায়, FCR এর মানের উপর মাছের খাদ্যের গুণগত মান নির্ভর করে।
8 views
Answered