1 Answers

যে ধরনের খাদ্যই মাছ চাষের পুকুরে ব্যবহার করা হোক না কেন তার গুণগতমান ভালো হওয়া আবশ্যক। খাবারের গুণগত মান ভালো না হলে সুস্থ সবল পোনা ও মাছ তৈরি হবে না। মাছ সহজেই রোগাক্রান্ত - হবে এবং মাছের মৃত্যুহার অনেক বেড়ে যাবে। আবার মাছের বৃদ্ধিও আশানুরূপ হবে না। ফলে মাছ চাষ লাভজনক হবে না। মাছের খাবারে গুণগত মান ভালো হলে অধিক পোনা ও বড় মাছ চাষ করা যায় এবং মাছ পুষ্টির অভাবজনিত রোগ থেকে মুক্ত থাকে। এভাবে কম সময়ে অধিক মাছ ও আর্থিক মুনাফা পাওয়া সম্ভব। তাই মাছের খাবারের গুণগত মান ভালো হওয়া প্রয়োজন।

5 views

Related Questions