1 Answers
মাছ চাষের জন্য পুকুরের গভীরতা ০.৭৫-২ মিটার হওয়া সুবিধাজনক। মাছ চাষের জন্য পুকুরের গভীরতা বেশি হওয়া ভালো নয়। কারণ, গভীরতা বেশি হলে সূর্যের আলো পুকুরের অধিক গভীরতা পর্যন্ত পৌঁছাতে পারে না। ফলে অধিক গভীর অঞ্চলে মাছের প্রাকৃতিক খাদ্য প্লাংকটন তৈরি হয় না। আবার সেখানে অক্সিজেনের অভাবও হতে পারে। এসব কারণে মাছের ক্ষতি হতে পারে ও উৎপাদন ব্যাহত হতে পারে।
4 views
Answered