1 Answers

মাছ চাষে কাঙ্ক্ষিত ফলন লাভের জন্য পুকুরের পাড় ও তলদেশ মেরামত করা প্রয়োজন।
পুকুরের পাড় ভাঙা থাকলে অতিরিক্ত বৃষ্টিতে বা বর্ষাকালে বন্যায় মাছ ভেসে যেতে পারে বা রাক্ষুসে মাছ ঢুকতে পারে। পাড়ে বড় গাছপালা থাকলে পুকুরে সূর্যের আলো পড়তে পারে না এবং প্রাকৃতিক খাদ্য তৈরি হতে পারে না। তাই পাড় মেরামত করতে হবে এবং উঁচু করে বাঁধতে হবে। আবার, পুকুরের তলায় কাদা জমলে অতিরিক্ত কাদা তুলে ফেলতে হবে। সম্ভব হলে পুকুরের তলায় চাষ দিতে হবে। এতে করে পুকুরের তলা থেকে বিষাক্ত গ্যাস, ক্ষতিকারক ব্যাকটেরিয়া ও পোকামাকড় দূর হবে।

13 views

Related Questions