1 Answers

মাছ চাষের জন্য পুকুর প্রস্তুতকরণের সময় খেয়াল রাখতে হয় যেন পাড়ে বড় বড় গাছপালা না থাকে। কারণ পুকুর পাড়ে বড় গাছপালা, থাকলে পুকুরের পানিতে ঢেউয়ের সৃষ্টি হতে পারে না। ফলে পানির সঙ্গে অক্সিজেন মিশতে পারে না। পানিতে অক্সিজেনের অভাব হয়। এছাড়া এগুলো পুকুরে সূর্যের আলো পৌঁছাতে বাঁধার সৃষ্টি করে যা ফাইটোপ্লাংকটনের উৎপাদন কমিয়ে দেয়। তাই পুকুরের পাড়ে বড় বড় গাছপালা রাখা ঠিক নয়।

4 views

Related Questions