ক্রয়কৃত খাদ্য সংরক্ষণের ক্ষেত্রে লতিফার কী পদক্ষেপ গ্রহণ করা উচিত ছিল তা ব্যাখ্যা করো। (প্রয়োগ)
5 views
1 Answers
লতিফা মাছের খাদ্য ক্রয় করে চটের বস্তায় ঘরের মেঝেতে সংরক্ষণ করে। লতিফার চটের ব্যাগগুলো ছিল সাধারণ চটের ব্যাগ। মাছের খাদ্যের আর্দ্রতা ১০ শতাংশের বেশি থাকলে এর গুণগত মান ক্ষতিগ্রস্ত হয়। খাদ্য সংরক্ষণের জন্য লতিফার উচিত ছিল খাদ্যগুলো বায়ুরোধী পলিথিন বা চটে ভরে মেঝের উপর ১২-১৫ সেমি উচ্চতায় কাঠের পাটাতনের উপরে বস্তাগুলো সংরক্ষণ করা, যাতে আর্দ্রতাজনিত প্রভাবে খাদ্য নষ্ট না হয়। এছাড়া তার খাদ্যের তাপমাত্রা নিয়ন্ত্রণের দিকে গুরুত্ব দেওয়া উচিত ছিল।
তাই বলা যায় খাদ্য সংরক্ষণে লতিফার আর্দ্রতা ও তাপমাত্রার দিকে নজর রাখা উচিত ছিল।
5 views
Answered