1 Answers

কবীর সাহেবের বীজগুলো সঠিকভাবে গজানোর জন্য যথাযথভাবে শুকিয়ে সংরক্ষণ করা উচিত ছিল।
সাধারণত বীজের আর্দ্রতা ১২-১৩ শতাংশে নামাতে প্রায় তিন দিন উপযুক্ত রোদে বা সূর্যতাপে শুকাতে হয়। এছাড়া বীজের জীবনীশক্তির গুণাগুণ সংরক্ষণে বীজকে অপর্যাপ্ত তাপ বা অতিরিক্ত বেশি তাপে শুকানো উচিত নয়। কবীর সাহেবের সংগৃহীত বীজ অতিরিক্ত তাপ পেয়ে মাত্র দুই দিনেই শুকিয়ে যায় 'ফলে তার সংগৃহীত বীজের জীবনীশক্তি কমে যায়। একই সাথে বীজের অঙ্কুরোদগম ক্ষমতা হ্রাস পায়। এমনকি পোকা আক্রমণ করে বীজের গুণগত মান নষ্ট করে ফেলে।
তাই বলা যায়, সঠিকভাবে গজানোর জন্য বীজের আর্দ্রতা পরিমিত মাত্রায় আনা উচিত ছিল।

5 views

Related Questions