1 Answers

রাজন সাহেব তার মেয়ে সুমনাকে আলু বীজগুলো রোপণ উপযোগীকরণের জন্য সমস্ত আলুবীজ একইভাবে কেটে তিনভাগ করতে বলেন।
বীজ আলু উৎপাদনের ক্ষেত্রে আস্ত আলু বপন করা উচিত। কারণ আস্ত আলু বীজ বপনের পর এগুলোর রোগাক্রান্ত হওয়ার আশঙ্কা কম থাকে।
তবে আলু বীজ কেটে রোপণের ক্ষেত্রে আলু কর্তনের সময় খেয়াল রাখতে হবে যাতে প্রতি কর্তিত অংশে কমপক্ষে ২টি চোখ থাকে। আলু কাটার সময় বারবার সাবান পানি দ্বারা ছুরি বা বটি পরিষ্কার করে নিতে হবে। অন্যথায় রোগজীবাণু এক বীজ থেকে অন্য বীজে ছড়িয়ে পড়বে। আলুগুলোকে আড়াআড়িভাবে কাটা যাবে না। অর্থাৎ রাজন সাহেবের আলুবীজগুলো রোপন উপযোগীকরণের জন্য উপরিউক্ত সঠিক কার্যক্রমটি অনুসরণ করতে হবে।

5 views

Related Questions