1 Answers
কাজের সঠিক স্থান ও সঠিক সরঞ্জামের ব্যবহার কাজ সহজকরণ কৌশলের মধ্যে পড়ে।
কিছু কৌশল অবলম্বন করে সহজে বিভিন্ন কাজ করা যায়। গৃহ ব্যবস্থাপনায় এ কৌশলগুলো কাজ সহজকরণ পদ্ধতি হিসেবে পরিচিত। নির্ধারিত স্থানে কাজ করলে 'কম শক্তি ব্যয় হয়। যেমন- খাবার ঘরে খাওয়ার কাজ সম্পন্ন করা, ধোয়ার স্থানে ধোয়া ইত্যাদি। প্রয়োজনীয় সরঞ্জামগুলো কাজের স্থানে থাকলে অযথা হাঁটাহাঁটিতে শক্তির অপচয় হয় না। কাজের উপযোগী সঠিক সরঞ্জামও শক্তির সাশ্রয় করে। যেমন- ঘর মোছার জন্য কাপড়ের পরিবর্তে মপ ব্যবহার করা আরামদায়ক।
7 views
Answered