1 Answers

রাজন বাবুর এলাকায় তীব্র খরা চলছে আর প্রতি বছর বন্যা তো প্রায় লেগেই আছে। উদ্ভূত পরিস্থিতিতে পশুগুলোর জন্য রাজন বাবুর স্ত্রীর করণীয় কাজগুলো হলো-
i. কাঁঠাল, ইপিল-ইপিল, বাবলাসহ বিভিন্ন গাছ-পাতার চাষ বৃদ্ধি করতে হবে এবং খরার সময় এসব গাছের পাতা পশুকে খাওয়াতে হবে।
ii. খরার সময় পশুকে ভাতের ফেন, তরিতরকারির উচ্ছিষ্ট অংশ, কুঁড়া, গমের ভুসি, ডালের ভুসি, খৈল, ঝোলাগুড় পর্যাপ্ত পরিমাণে খাওয়াতে হবে।
iii. পশুকে কাঁচা ঘাসের সম্পূরক খাদ্য (যেমন- সবুজ অ্যালজি) খাওয়াতে হবে।
iv. খরা মৌসুমের আগেই ঘাস দ্বারা সাইলেজ ও হে, তৈরি করে রাখতে হবে। যা খরা মৌসুমে গবাদিপশুকে খাওয়াতে হবে।
v. পশুকে পর্যাপ্ত দানাদার খাদ্য ও পরিষ্কার পানি খাওয়াতে হবে।
vi. পশুর শরীর সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এবং ডাক্তারের পরামর্শ মোতাবেক চিকিৎসা করতে হবে।
vii. বন্যায় গবাদিপশুকে উঁচু ও শুকনা জায়গায় রাখতে হবে।
viii. বন্যার সময় কাঁচা ঘাস পাওয়া যায় না। তাই এই সময়ে গবাদিপশুকে কচুরিপানা, লতাগুল্ম ও কলা গাছ খাওয়াতে হবে।
ix. গবাদিপশুকে নিয়মিত সংক্রামক রোগের টিকা দিতে হবে এবং কৃমিনাশক ঔষধ খাওয়াতে হবে।
উপরিউক্ত বিভিন্ন কৌশলগুলো রাজন বাবুর স্ত্রী অবলম্বন করতে পারেন।

4 views

Related Questions