1 Answers
উদ্দীপকের উদ্ভূত পরিস্থিতিটি হলো জলাবদ্ধতা।
বন্যা বা জলাবদ্ধতা হলো বাংলাদেশে ফসল উৎপাদনে অন্যতম প্রতিকূল পরিবেশ বা বিরূপ আবহাওয়া। বিরূপ আবহাওয়া বা প্রতিকূল পরিবেশে ফসল উৎপাদনের পূর্ব শর্ত হলো উপযোগী ফসল বা ফসলের জাত নির্বাচন। জলাবদ্ধতার সময় খাপ খাওয়ানোর কৌশল হিসেবে ঢল বন্যাপ্রবণ এলাকার প্রচলিত ফসলের জাতের চেয়ে আগাম পাকে এমন জাতের ফসল চাষ করতে হবে। যেমন- ব্রি ধান ২৮, ব্রি ধান ৪৫ চাষ করলে ব্রি ধান ২৯ এর থেকে আগে পাকে। দেশের মধ্যাঞ্চলে বন্যা পরবর্তী সময়ে নাবী জাতের ধান, যেমন নাইজারশাইল, বিআর ২২, বিআর ২৩ এবং ব্রি ধান ৪৬ চাষ করতে হবে। বন্যার কারণে বীজতলা তৈরির জমি না পেলে দাপোগ পদ্ধতির বীজতলা তৈরি করতে হবে। বন্যা বা জলাবদ্ধতা সহিষ্ণু গভীর পানির আমন ধান যেমন- বাজাইল ও ফুলকুড়ি বন্যার পানির উচ্চতা বাড়ার সাথে সাথে বাড়ে। এসব গাছ দিনে ২৫ সেমি পর্যন্ত বাড়তে পারে এবং ৪ মিটার গভীরতায়ও বেঁচে থাকতে পারে। ব্রি ধান ৪৪ জাতটি জোয়ার-ভাটা অঞ্চলে ৫৩ সেমি উচ্চতার প্লাবন সহ্য করতে পারে। তাই জলাবদ্ধতা প্রবণ এলাকায় এসব জাতের ধান চাষ করতে হবে।
অতএব, উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় উল্লিখিত পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে।