1 Answers
উদ্দীপকে কদ্দুস মিয়া হাওর এলাকার অধিবাসী হওয়ায় এলাকায় হঠাৎ বন্যা দেখা দেয়। ফলে তার দুগ্ধবতী গাভি নানা প্রকার রোগে আক্রান্ত হয় এবং গাভির দুধ দেওয়া কমে যায়। এ অবস্থায় ক্ষতির হাত থেকে রক্ষার জন্য রব মিয়া কৃষি কর্মকর্তার পরামর্শে নিম্নলিখিত কলাকৌশল অবলম্বন করেন-
(i) গাভিকে যথাসম্ভব উঁচু ও শুকনো জায়গায় রাখেন।
(ii) বন্যার দূষিত পানি খাওয়ানো থেকে বিরত থাকেন এবং পরিষ্কার পানি খাওয়ান।
(iii) গাভিকে খাদ্য হিসেবে খড়, চালের কুঁড়া, ভুসি ও খৈল বেশি করে খাওয়ান।
(iv) কাঁচা ঘাসের বিকল্প হিসেবে হে ও সাইলেজ খাওয়ান।
(v) গাভিকে সংক্রামক রোগের টিকা দেন ও কৃমিনাশক খাওয়ান।
অর্থাৎ রব মিয়ার এলাকায় উদ্ভূত পরিস্থিতিতে উল্লিখিত কলাকৌশলগুলো গ্রহণ করা খুবই প্রয়োজন ছিল। কারণ যথাযথ খাবারের অভাবে দুগ্ধবতী গাভি অপুষ্টিতে ভুগে মারা যেতে পারে।
ভেজা, স্যাঁতস্যাঁতে জায়গায় রাখলে সংক্রামক রোগ, কৃমি হতে পারে।
সুতরাং, বুঝা যায় যে, পরবর্তীতে অনুরূপ পরিস্থিতি মোকাবেলায় কৃষি কর্মকর্তার পরামর্শ যথার্থ।