1 Answers

জামান হোসেন গম চাষের সিদ্ধান্ত নিয়েছেন। এজন্য কৃষি কর্মকর্তা তাকে ভালোভাবে জমি প্রস্তুতির পরামর্শ দেন।
জমি প্রস্তুতের সময় বারবার চাষ দেওয়ার ফলে মাটি নরম হয়। দানাগুলো মিহি হয় আর তাতে বীজ গজানো ও ফসল জন্মানোর এক ভৌত অবস্থা সৃষ্টি হয়। জমি প্রস্তুতের সময় ভূমি কর্ষণের সময় মাটির সাথে সার ও জৈব পদার্থের মিশ্রণ ঘটানো হয় যাতে জমির উর্বরতা বাড়ে। মাটির ভিতরে থাকা অনেক পোকা জমি প্রস্তুতির সময় সূর্যালোকে ধ্বংস হয়ে যায়। কর্ষিত জমিতে মাটির পানিধারণ ক্ষমতা বৃদ্ধি পায় যাতে বীজ বুনলে ভালো অঙ্কুরোদগম হয় এবং ফসলের বৃদ্ধি ঘটে। ভালোভাবে ভূমি কর্ষণ করলে মাটিস্থ অণুজীবের কার্যকারিতা বৃদ্ধি পায়, গাছ সহজে পুষ্টি গ্রহণ করতে পারে এবং ফলন ভালো হয়। জমি প্রস্তুতি আরো একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো উঁচু নিচু জমি সমতল করা, এতে পানির সুব্যবহার হয়।
সুতরাং বলা যায় যে, কৃষি কর্মকর্তার প্রদত্ত পরামর্শটি জামান হোসেনের সিদ্ধান্ত বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

6 views

Related Questions