1 Answers

হ্যাঁ, উদ্দীপকে মি. লিটনের বসবাসরত স্থান ও সিফাতের শিক্ষা সফরের স্থান দুটিতে কৃষি উৎপাদনের ক্ষেত্রে ভিন্নতা আছে বলে আমি মনে করি।

মি. লিটন পরিবার নিয়ে কুমিল্লায় থাকেন, যা ভূপ্রাকৃতিক বৈশিষ্টোর বিচারে সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। আবার সিফাত শিক্ষাসফরে নওগার পাহাড়পুর বৌদ্ধ বিহারে বেড়াতে যায়, যা লালচে মাটির জন্য প্লাইস্টোসিন কালের সোপানসমূহ বা চত্বরভূমির অন্তর্গত। প্লাইস্টোসিন কালের চত্বরভূমি ও সাম্প্রতিককালের প্লাবন সমভূমির কৃষি উৎপাদনে ভিন্নতা রয়েছে। প্লাইস্টোসিন কালের চত্বরভূমির সৃষ্টি হয়েছে আন্তঃবরফগলা পানিতে প্লাবনের সৃষ্টির মাধ্যমে। এসব এলাকার মাটিতে নুড়ি, বালি ও কংকর মিশ্রিত রয়েছে। ফলে এসব এলাকার মাটি কৃষি উৎপাদনের জন্য খুব বেশি অনুকূল নয় এবং এ কারণে কৃষি উৎপাদন সর্বোচ্চ মাত্রায় অর্জিত হয় না। অপরদিকে, মি. লিটনের বাসভূমি অঞ্চল তথা কুমিল্লা একটি সাম্প্রতিককালের প্লাবন সমভূমি, যা নদীবিধৌত এক বিস্তীর্ণ অঞ্চল। এরূপ ভূমিরূপে অসংখ্য নদী প্রবাহিত হওয়ার কারণে বর্ষাকালে বন্যার সৃষ্টি হয়। বছরের পর বছর এভাবে বন্যার 'পানির সাথে পরিবাহিত পলিমাটি সঞ্চিত হয়ে এরূপ প্লাবন সমভূমি গঠিত হয়েছে। এসব পলিমাটি কৃষি উৎপাদনের ক্ষেত্রে উৎকৃষ্ট হওয়ায় এসব অঞ্চলে কৃষি উৎপাদন অধিক হয়ে থাকে। পলিমাটির উর্বরতায় কৃষিজাত দ্রব্য উৎপাদন অধিক হওয়ায় সহজেই প্লাইস্টোসিন যুগের চত্বরভূমির কৃষি উৎপাদনের সাথে এর ভিন্নতা পরিলক্ষিত হয়।

পরিশেষে বলতে পারি, মি. লিটনের বসবাসরত ও সিফাতের শিক্ষাসফরের স্থান দুটিতে কৃষি উৎপাদনের ক্ষেত্রে ভিন্নতা রয়েছে বলে আমি মনে করি।

4 views

Related Questions