1 Answers
উদ্দীপকে উল্লেখিত মজিদ সাহেব ও প্রবীরবাবুর গঠিত পরিবারের মধ্যে প্রকৃতি ও গঠন কাঠামোতে ভিন্নতা আছে- উক্তিটি সঠিক।
আমরা সবাই পরিবারে বাস করি। কিন্তু সব পরিবারের প্রকৃতি ও গঠন কাঠামো একরকম নয়। কতগুলো নীতির ভিত্তিতে পরিবারের শ্রেণিবিভাগ করা যায়। যেমন- ১. বংশগণনা ও নেতৃত্ব। ২. পারিবারিক কাঠামো ও ৩. বৈবাহিক সূত্র।
বৈবাহিক সূত্রের ভিত্তিতে পরিবারের অন্যতম একটি ধরন হলো বহুপত্নীক পরিবার। এ ধরনের পরিবারে একজন স্বামীর একাধিক স্ত্রী থাকে। সাধারণত গ্রামীণ কৃষিভিত্তিক সমাজে এ ধরনের কিছু বহুপত্নীক পরিবার দেখা যায়। উদ্দীপকে বর্ণিত মজিদ সাহেব প্রচুর ভূ-সম্পত্তির অধিকারী এবং তার দুইজন স্ত্রী রয়েছে। অর্থাৎ প্রকৃতি ও গঠন কাঠামোর দিক থেকে মজিদ সাহেবের পরিবার হলো বহুপত্নীক পরিবার। তবে বাংলাদেশে বর্তমানে এ ধরনের পরিবারের সংখ্যা অনেক কমে এসেছে। অন্যদিকে, বংশগণনা ও নেতৃত্বের ভিত্তিতে পরিবারের একটি ধরন হলো মাতৃতান্ত্রিক পরিবার। মাতৃতান্ত্রিক পরিবারে সন্তানেরা মায়ের বংশপরিচয়ে পরিচিত হয় এবং মা-ই পরিবারের নেতৃত্ব দেন। উদ্দীপকের প্রবীরবাবুর সন্তানেরা তার স্ত্রীর বংশপরিচয়ে পরিচিতি লাভ করে। অর্থাৎ প্রবীরবাবুর পরিবার মাতৃতান্ত্রিক পরিবার।
উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, পরিবারের প্রকৃতি ও গঠন কাঠামোর ভিত্তিতে মজিদ সাহেব ও প্রবীরবাবুর পরিবার সম্পূর্ণ ভিন্ন।