1 Answers
উদ্দীপকে উল্লিখিত রাজার পড়া বইটিতে স্থান পেয়েছে ইতিহাসের লিখিত উপাদান, যা ইতিহাস রচনার জন্য যথেষ্ট নয়।
ইতিহাস রচনায় ইতিহাসের লিখিত ও অলিখিত উভয় উপাদানই গুরুত্বপূর্ণ। শুধু লিখিত উপাদান কিংবা অলিখিত উপাদান দ্বারা পূর্ণাঙ্গ ইতিহাস রচনা সম্ভব নয়। কেননা একটি মাত্র উপাদান ইতিহাস সম্পর্কে পূর্ণ তথ্য দিতে পারে না। একজন ঐতিহাসিকের দায়িত্ব সমস্ত উৎস থেকে প্রাপ্ত তথ্যের সমন্বয় সাধন করে সঠিক ইতিহাস রচনা করা। কারণ ইতিহাস কল্পনা বিলাসী কোনো ভাবের বস্তু নয়। এতে আবেগ প্রাধান্য পায় না। তাই ইতিহাসের উৎস হতে হবে যথার্থ ও বাস্তবধর্মী। আর এ ক্ষেত্রে ইতিহাসের লিখিত উপাদানের সাথে অলিখিত উপাদানের সমন্বয় সাধন করা প্রয়োজন। অলিখিত নিদর্শন, বৈজ্ঞানিক পরীক্ষা- নিরীক্ষা ও বিশ্লেষণের মাধ্যমে সে সময়ের রাজনৈতিক, অর্থনৈতিক অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায়। আবার লিখিত উপাদানের সাহায্যে সমকালীন সময় সম্পর্কে ইতিহাসবিদদের মতামত জানা যায়, যা ইতিহাসের পূর্ণাঙ্গ জ্ঞান অর্জনে সহায়ক ভূমিকা পালন করে।
উদ্দীপকের রাজা ইতিহাসের জ্ঞান অর্জনে শুধুমাত্র লিখিত উপাদান তথা বইপত্রের সহায়তা নিয়েছে। কিন্তু পূর্বোক্ত আলোচনার প্রেক্ষিতে আমরা বলতে পারি, ইতিহাস রচনায় লিখিত ও অলিখিত উভয় উপাদানই সমানভাবে গুরুত্বের দাবিদার।
পরিশেষে তাই বলা যায়, ইতিহাস রচনার জন্য রাজার পঠিত উপাদান তথা লিখিত উপাদান যথেষ্ট নয়। এর পাশাপাশি অলিখিত উপাদানেরও সহায়তা নেওয়া প্রয়োজন।