1 Answers

উদ্দীপকে মাহিনের লাইব্রেরিতে পড়া বইগুলো ইতিহাসের লিখিত উপাদানের অন্তর্ভুক্ত।

ইতিহাস রচনার লিখিত উপাদানের মধ্যে সাহিত্য, দলিলপত্র, জীবনী, বৈদেশিক বিবরণ ইত্যাদি অন্তর্ভুক্ত। দেশি-বিদেশি বিভিন্ন সাহিত্যকর্মেও তখনকার সময়ের অনেক তথ্য পাওয়া যায়। এসব সাহিত্যকর্মের মধ্যে রয়েছে সন্ধ্যাকর নন্দীর 'রামচরিত', কৌটিল্যের 'অর্থশাস্ত্র', আবুল ফজল- এর 'আইন-ই-আকবরী', মিনহাজ-উস-সিরাজের 'তবকাত-ই-নাসিরী' ইত্যাদি। এছাড়াও ইতিহাস রচনার লিখিত উপাদানের মধ্যে বৈদেশিক বিবরণসমূহও অন্তর্ভুক্ত। এ লিখিত উপাদানগুলোর মাধ্যমে আমরা সমকালীন সময়ের অনেক তথ্য পেয়ে থাকি।

উদ্দীপকের বর্ণনায় লক্ষণীয়, মাহিন অতীত ইতিহাস জানতে আগ্রহী। তাই সে লাইব্রেরিতে গিয়ে বিভিন্ন ধরনের বই পড়ার পাশাপাশি ইতিহাসের বই বেশি পড়ে, উপরের বর্ণনা অনুযায়ী এগুলো ইতিহাসের লিখিত উপাদানের অন্তর্ভুক্ত। 'তাই বলা যায়, মাহিনের লাইব্রেরিতে পড়া বইগুলো ইতিহাসের লিখিত উপাদান।

4 views

Related Questions