1 Answers
রিমা ইতিহাসের লিখিত উপাদান ক্রয় করেছে।
ইতিহাসের উপাদান লিখিত ও অলিখিত এই দুইভাগে বিভক্ত। ইতিহাসের লিখিত উপাদানের মধ্যে রয়েছে সাহিত্য, ভ্রমণকাহিনী, বৈদেশিক বিবরণ, দলিলপত্র ইত্যাদি। এসকল লিখিত উপাদান থেকে ইতিহাসের গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত পাওয়া যায়।
উদ্দীপকের রিমা তার চাচার সাথে ঢাকার জাতীয় যাদুঘর ও মুক্তিযুদ্ধ যাদুঘর দেখতে গিয়ে সেখানে কিছু পুরোনো বইপত্র দেখে এবং একটি বই কেনে। রিমার কেনা বইটি ইতিহাসের লিখিত উপাদান, কেননা বইতে ইতিহাসের তথ্যসূত্র লিখিত আকারে বর্ণিত থাকে। বিভিন্ন সাহিত্যকর্ম যেমন- কৌটিল্যের অর্থশাস্ত্র, কলহনের রাজতরঙ্গিনী, মিনহাজ-উস- সিরাজের তবকাত-ই-নাসিরী, আবুল ফজল এর আইন-ই-আকবরী প্রভৃতি ইতিহাসের গুরুত্বপূর্ণ লিখিত উপাদান হিসেবে গৃহীত হয়েছে। এছাড়া বিদেশি পর্যটক যেমন- চৈনিক পরিব্রাজক ফা-হিয়েন, 'হিউয়েন সাং, ইৎসিং এবং আফ্রিকার পরিব্রাজক ইবনে বতুতা প্রমুখের লিখিত বিবরণও ভারতবর্ষের ইতিহাসের গুরুত্বপূর্ণ লিখিত উপাদান। তাই বলা যায়, রিমা যাদুঘর থেকে যে পুরোনো বইটি কিনেছে তা ইতিহাসের লিখিত উপাদানকেই নির্দেশ করে।