1 Answers
রিমা পোশাক তৈরির ক্ষেত্রে মিলকে প্রাধান্য দেন।
একটি পোশাকের বিভিন্ন অংশ ও বস্তুর সাথে সম্পর্কই মিল। কারণ ব্যক্তির ব্যক্তিত্ব ও উপলক্ষের সাথে মিল রেখে পোশাক নির্বাচন করলে তা আকর্ষণীয় হয়।
রিমা পোশাকে মিল রাখতে একই রকম আকৃতি বা রেখা ব্যবহার করেন। তিনি সালোয়ার, কামিজ ও ওড়নার রঙের সাথে মিল রাখেন। এছাড়া বিভিন্ন উপলক্ষের সাথে সঙ্গতি রেখে ডিজাইন নির্বাচন করেন। তার পোশাকের জমিনের সাথে আনুষঙ্গিক উপকরণের মিল থাকে। নানা বৈচিত্র্য বজায় রাখার জন্যই রিমা পোশাক তৈরির সময় মিলকে প্রাধান্য দেন।
4 views
Answered