1 Answers

মিসেস রিনা গ্রীষ্মকালে সুতি ও ফ্ল্যাক্স তন্তুকে প্রাধান্য দেন। এর কারণ হলো আরামদায়কতা। 

সুতি তন্তুর বস্ত্র মানবদেহের জন্য অত্যন্ত উপযোগী। এ তত্ত্বর বস্ত্র স্বাস্থ্যসম্মত ও সব ঋতুতে ব্যবহার উপযোগী। সুতি তন্তু দিয়ে হালকা ওজনের বস্ত্র তৈরি করা যায়। মূলত আরামের জন্যই সুতি বস্ত্র আজ অধিক সমাদৃত। অন্যদিকে ফ্ল্যাক্স খুবই শক্তিশালী তন্তু। এটি দিয়ে সূক্ষ্ম সুতা ও মসৃণ লিনেন কাপড় তৈরি হয়। যা খুবই ঠান্ডা ও মজবুত হয়। এরূপ বস্ত্র পরিধানে আরামবোধ হয়।

মিসেস রিনা একজন রুচিশীল মহিলা। তিনি পোশাক পরার সময় ঋতুর পরিবর্তন বিবেচনায় রাখেন। তিনি গ্রীষ্মকালে সুতি ও ফ্ল্যাক্স কাপড়ের পোশাক পরেন। এ ধরনের কাপড় মূলত আকর্ষণীয়, অভিজাত ও আরামদায়ক। তিনি মূলত আরামদায়কতা ও রুচিশীলতাকে প্রাধ্যান্য দিয়ে থাকেন বলেই গ্রীষ্মকালে সুতি ও ফ্ল্যাক্স তন্তুকে প্রাধান্য দেন।

5 views

Related Questions