1 Answers

আখাদিজা বেগম একজন ফ্যাশন ডিজাইনার। তিনি পোশাক নির্বাচনে আকার, নকশা, জমিনের রং ইত্যাদি বিষয় বিবেচনা করেন। পোশাক ব্যক্তিসত্তার একটি অপরিহার্য অঙ্গ। পোশাকের আকার, নকশা, জমিন, রং ইত্যাদি ব্যক্তিত্বের ওপর প্রভাব ফেলে। জাঁকজমকপূর্ণ নকশাবহুল, বড় ছাপা ও ভারী জমিনের বস্ত্রের পোশাকে মোটা মেয়েদের আরো মোটা দেখায়। কম নকশাযুক্ত ছোট ছোট ছাপা এবং হালকা জমিনের বস্ত্রের তৈরি পোশাক খাটো, মোটা দেহাকৃতির মেয়েদের জন্য উপযোগী। পাতলা মেয়েদের জন্য ঢিলেঢালা, পুরো হাতা, বড় ছাপা, গাঢ় রং ও ছোট গলার পোশাক উপযোগী। চেক বা ডুরে কাপড় ব্যবহারও দেহের ওপর প্রভাব ফেলে। যেমন- লম্বা বা খাড়া রেখার পোশাকে খাটো মেয়েদের দেহাকৃতি কিছুটা লম্বা দেখায়। অপরদিকে আড়াআড়ি রেখায় অতিরিক্ত লম্বা মেয়েদের কিছুটা খাটো দেখায়। 

তাই বলা যায়, ব্যক্তিত্ব বিকাশে পোশাক নির্বাচনে আকার, নকশা, জমিনের রং গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।

4 views

Related Questions