1 Answers
দৃশ্যকল্প ১-এর খাদিজা সামাজিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে।
সমাজে সুখ-শান্তিতে বসবাস করার জন্য আমরা যেসব অধিকার ভোগ করি সেগুলোকে সামাজিক অধিকার বলা হয়। জীবন রক্ষা, স্বাধীনভাবে চলাফেরা ও মত প্রকাশ, পরিবার গঠন, শিক্ষা লাভ, আইনের দৃষ্টিতে সমান সুযোগ লাভ, সম্পত্তি লাভ ও ধর্মচচার অধিকার প্রভৃতি সামাজিক অধিকারের অন্তর্ভুক্ত। নাগরিকদের ব্যক্তিত্বের বিকাশের জন্য এ সকল অধিকার অপরিহার্য। বিশেষ করে রাষ্ট্র ও সমাজজীবনকে সুন্দর করার জন্য নাগরিকদের শিক্ষা লাভ করা আবশ্যক। নারী, পুরুষ, ধর্ম ও বর্ণভেদে কাউকে এ অধিকার থেকে বঞ্চিত করা যাবে না।
উদ্দীপকে দেখা যায়, খাদিজা দরিদ্র পরিবারের মেয়ে। সপ্তম শ্রেণি পাস করার পর তার বাবা তাকে জোর করে বিয়ে দেন। খুব ইচ্ছা থাকলেও শ্বশুরবাড়ির লোকজনের বিরোধিতার কারণে খাদিজা আর লেখাপড়া করতে পারেনি। খাদিজাকে লেখাপড়া করতে না দিয়ে তার বাবা এবং শ্বশুরবাড়ির লোকজন তাকে একটি গুরুত্বপূর্ণ সামাজিক অধিকার থেকে বঞ্চিত করেছে। এটা বাংলাদেশের সংবিধানেরও পরিপন্থী। সংবিধান অনুযায়ী কাউকে তার আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যায় না। আর নারী-পুরুষ নির্বিশেষে প্রত্যেক নাগরিক সমান সুযোগ-সুবিধা পাবে। কিন্তু সাংবিধানিক স্বীকৃতি থাকা সত্ত্বে খাদিজাকে তার সামাজিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।