1 Answers
উদ্দীপকের 'A' রাষ্ট্রের জনগণ সামাজিক স্বাধীনতা থেকে বঞ্চিত।
স্বাধীনতার অন্যতম ধরন হলো সামাজিক স্বাধীনতা। জীবন রক্ষা, সম্পত্তি ভোগ ও বৈধ পেশা গ্রহণ করা ইত্যাদি সামাজিক স্বাধীনতার অন্তর্ভুক্ত। এ ধরনের স্বাধীনতা ভোগের মাধ্যমে নাগরিক জীবন বিকশিত হয়। সমাজে বসবাসকারী মানুষের অধিকার রক্ষার জন্য সামাজিক স্বাধীনতা প্রয়োজন। তবে এই স্বাধীনতা এমনভাবে ভোগ করতে হয়, যেন অন্যের স্বাধীনতা ক্ষুণ্ণ না হয়।
উদ্দীপকে উল্লেখিত 'A' রাষ্ট্রের ক্ষেত্রে দেখা যায়, রাষ্ট্রটির জনগণ সম্পত্তি ক্রয়-বিক্রয় করতে পারে না। অর্থাৎ 'A' রাষ্ট্রের জনগণ সামাজিক স্বাধীনতা থেকে বঞ্চিত হচ্ছে। কেননা নাগরিকের অন্যতম সামাজিক স্বাধীনতা হচ্ছে সম্পত্তি ভোগ করা। আর সম্পত্তি ক্রয়-বিক্রয় সম্পত্তি ভোগেরই অন্তর্ভুক্ত। তাই বলা যায়, 'A' রাষ্ট্রের জনগণ সম্পত্তি ক্রয়-বিক্রয় করা থেকে বঞ্চিত হয়ে মূলত সামাজিক স্বাধীনতা থেকেই বঞ্চিত হচ্ছে।