1 Answers

উদ্দীপকে বর্ণিত 'ক' রাষ্ট্রের জনগণ ব্যক্তি স্বাধীনতা ভোগ করে।
স্বাধীনতা বলতে বোঝায় অন্যের কাজে হস্তক্ষেপ বা বাধা সৃষ্টি না করে নিজের ইচ্ছানুযায়ী নির্দিষ্ট সীমার মধ্যে কাজ করা। স্বাধীনতা ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশে সহায়তা করে এবং অধিকার ভোগের ক্ষেত্রে বাধা অপসারণ করে। আর ব্যক্তি স্বাধীনতা বলতে এমন স্বাধীনতাকে বোঝায়, যে স্বাধীনতা ভোগ করলে অন্যের কোনো ক্ষতি হয় না।
উদ্দীপকে দেখা যায়, 'ক' রাষ্ট্রের জনগণ নিজের ইচ্ছানুযায়ী যেকোনো কাজ করতে পারে। জনগণ তাদের ইচ্ছানুযায়ী ঈদ ও পূজা-পার্বণ উদ্যাপন করে। এ বিষয়টি ব্যক্তি স্বাধীনতাকেই নির্দেশ করে। কেননা ধর্মচর্চা করা ব্যক্তি স্বাধীনতার অন্তর্ভুক্ত। এ ধরনের স্বাধীনতা ব্যক্তির একান্ত নিজস্ব বিষয়। তাই বলা যায়, 'ক' রাষ্ট্রের জনগণ ব্যক্তি স্বাধীনতা ভোগ করে।

5 views

Related Questions