1 Answers
জনাব আবির যে ধরনের নির্বাচনে প্রার্থী হয়েছেন তা নাগরিকের আইনগত অধিকারের অন্তর্ভুক্ত রাজনৈতিক অধিকার।
আইনগত অধিকারের একটি ধরন হচ্ছে রাজনৈতিক অধিকার। রাষ্ট্রীয় শাসনকার্যে অংশগ্রহণের জন্য মানুষ যে অধিকার ভোগ করে তাই রাজনৈতিক অধিকার। আধুনিক গণতন্ত্রের যুগে বিশ্বের সব গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিকরাই রাজনৈতিক অধিকার ভোগ করে। নির্বাচনে ভোটাধিকার, নির্বাচিত হওয়া এবং সকল প্রকার অভাব-অভিযোগ আবেদনের মাধ্যমে প্রতিকার পাওয়া ইত্যাদি নাগরিকের রাজনৈতিক অধিকার। এসব অধিকার ভোগের বিনিময়ে নাগরিকরা রাষ্ট্র পরিচালনায় - পরোক্ষভাবে অংশগ্রহণের সুযোগ পায়।
উদ্দীপকের জনাব 'ক' গত জাতীয় সংসদ নির্বাচনে একটি আসন থেকে প্রার্থী হয়েছেন। তার প্রার্থী হওয়া রাষ্ট্রীয় শাসনকার্যে অংশগ্রহণের সাথে সম্পৃক্ত এবং রাজনৈতিক অধিকারের অন্তর্ভুক্ত। তাই বলা যায়, জনাব 'ক'-এর জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়া নাগরিকের আইনগত অধিকারের অন্তর্ভুক্ত রাজনৈতিক অধিকার।