উদ্দীপকের জনাব তানজিম ফারদিনের ক্ষেত্রে নাগরিকের কোন অধিকার প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকে উল্লেখিত নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদের সদস্য জনাব তানজিম ফারদিনের ক্ষেত্রে নাগরিকের রাজনৈতিক অধিকার প্রতিফলিত হয়েছে।
অধিকার হলো সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কতগুলো সুযোগ-সুবিধা, যা ভোগের মাধ্যমে নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটে। অধিকার বিভিন্ন ধরনের হতে পারে। যেমন- রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও নৈতিক প্রভৃতি। নাগরিকরা রাষ্ট্রীয় কর্মকাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণের জন্য যেসব অধিকার ভোগ করে সেগুলোকে রাজনৈতিক অধিকার বলে। যেমন- নির্বাচনে ভোট দেওয়া, নির্বাচিত হওয়া, সরকারি চাকরি পাওয়া ইত্যাদি।
উদ্দীপকে উল্লেখ করা হয়েছে, জনাব তানজিম ফারদিন নারায়ণগঞ্জ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি তার এলাকার মানুষের কল্যাণের জন্য কাজ করেন। জনাব তানজিম ফারদিনের ক্ষেত্রে রাজনৈতিক *অধিকারের বিষয়টি উঠে এসেছে। কেননা নির্বাচনে অংশগ্রহণ করা বা নির্বাচিত হওয়া রাজনৈতিক অধিকারের অন্তর্ভুক্ত। তাই বলা যায়, উদ্দীপকের জনাব তানজিম ফারদিনের ক্ষেত্রে নাগরিকের রাজনৈতিক অধিকারেরই প্রতিফলন ঘটেছে।