1 Answers

উদ্দীপকে জনাব রতন মিয়ার ক্ষেত্রে নাগরিকতার স্থানীয় রূপ প্রতিফলিত হয়েছে।
একজন নাগরিক তার পরিবার, গ্রাম, ইউনিয়ন কাউন্সিল বা মিউনিসিপ্যাল কর্পোরেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের (ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন প্রভৃতি) সদস্য। এসব প্রতিষ্ঠানের সদস্য হিসেবে একজন নাগরিক যেসব কাজ সম্পাদন করে তা নাগরিকতার স্থানীয় বিষয়ের সাথে সম্পর্কযুক্ত।
উদ্দীপকে দেখা যায়, রতন মিয়া লতা ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান। একজন চেয়ারম্যান হিসেবে তিনি পূর্ব-প্রতিশ্রুতি অনুযায়ী জনকল্যাণ, জনস্বাস্থ্য ও বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পাদন করেন। ইউনিয়ন পরিষদের সাথে সম্পৃক্ত কার্যাবলি সম্পাদন করা নাগরিকতার স্থানীয় বিষয়ের অন্তর্ভুক্ত। তাই বলা যায় উদ্দীপকে জনাব রতন মিয়ার ক্ষেত্রে নাগরিকতার স্থানীয় রূপটিই ফুটে উঠেছে।

4 views

Related Questions