1 Answers

জামিলা বেগমের চরিত্রের বিপরীত চিত্র পাঠ্যপুস্তকের বেগম রোকেয়ার জীবনে প্রতিফলিত হয়েছে।
বিশ শতকের শুরুতে যখন ঘরে ঘরে শিক্ষার আলো জ্বলছে, বাঙালি মুসলমান মেয়েরা তখনও পিছিয়ে ছিল। তারা সব ধরনের অধিকার থেকে বঞ্চিত ছিল। মুসলমান মেয়েদের এই বন্দিদশা থেকে মুক্তি দেন বেগম রোকেয়া। তিনি নারীদের সুশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য আহ্বান করেন। তিনি মুসলিম মেয়েদের ধর্মীয় অনুশাসন পালন করে ঘরের বাইরের বিভিন্ন কর্মকাণ্ড সম্পাদন করতে বলেছেন। তিনি মেয়েদের শিক্ষা গ্রহণে উৎসাহিত করেন।
উদ্দীপকে আমরা লক্ষ করি যে, সুলতানপুর গ্রামের বয়োজ্যেষ্ঠ জামিলা বেগম মেয়েদের লেখাপড়া করতে বাধা দেন। মেয়েদের বাড়ির বাইরে বের হওয়াকে তিনি ধর্মীয় অনুশাসনের পরিপন্থি এবং গর্হিত কাজ মনে করতেন। নিঃসন্দেহে এ বিষয়গুলো বেগম রোকেয়ার আদর্শের বিপরীত।

5 views

Related Questions