1 Answers

উদ্দীপকের রাউফুল মিয়ার কর্মকাণ্ড ব্যক্তিগত লাভের ভাবনার দিকটিকে প্রতিফলিত করছে।

আমাদের পৃথিবী প্রতিনিয়ত পরিবেশগত, অর্থনৈতিক এবং সামাজিকভাবে পাল্টে যাচ্ছে। কৃষক ফসলি জমিতে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করে উৎপাদন বাড়ালেও পরিবেশ বিপর্যস্ত হচ্ছে। উদ্দীপকের রাউফুল মিয়া একজন কৃষক এবং তিনি রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগ করে ফসল উৎপাদন বাড়ানোর চেষ্টা করেন। সরকারিভাবে ভর্তুকিসহ কীটনাশক ওষুধ সরবরাহ করা হচ্ছে বিধায় রাউফুল মিয়ার মতো কৃষকদের কাছে এটি অনেক সহজলভ্য হয়ে গেছে। উৎপাদন বাড়লেও এর প্রভাবে পরিবেশ মারাত্মকভাবে বিপর্যস্ত হচ্ছে। আমাদের পৃথিবী প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে খাদ্য উৎপাদনও বৃদ্ধি করতে হচ্ছে। অধিক ফসল উৎপাদনের জন্য কৃষকরা জমিতে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করছেন। এতে ফসলের উৎপাদন বৃদ্ধি পেলেও পরিবেশ ক্ষতির সম্মুখীন হচ্ছে। ব্যক্তিগত লাভ নিশ্চিত হলেও সামষ্টিক উপকারিতা উপেক্ষিত হচ্ছে। সুতরাং বলা যায়, উদ্দীপকের রাউফুল মিয়ার কর্মকাণ্ড ব্যক্তিগত লাভের দিকটিকেই প্রতিফলিত করছে।

4 views

Related Questions