1 Answers

উদ্দীপক-১ 'কপোতাক্ষ নদ' কবিতার স্মৃতিকাতরতার দিকটিকে ধারণ করে। 

জন্মভূমির সঙ্গে মানুষের সম্পর্ক অত্যন্ত নিবিড়। জীবন-জীবিকার তাগিদে অথবা অন্য কোনো কারণে কেউ প্রিয় জন্মভূমি ছেড়ে অন্য দেশে গেলে তার অন্তরে স্বদেশের নদীর জল, আলো, হাওয়া, মাটি ও মানুষের প্রতি গভীর ভালোবাসা জেগে ওঠে। তখন মানুষ স্মৃতিকাতর হয়ে পড়ে।

উদ্দীপক-১-এ ফেলে আসা দিনের স্মৃতির কথা বলা হয়েছে। উদ্দীপকের কবিতাংশের কবিকে তাঁর ফেলে আসা দিনগুলো পিছু ডাকে। সেসব হারানো দিনের স্মৃতি তাকে বেদনাহত করে। এই বিষয়টি 'কপোতাক্ষ নদ' কবিতায় প্রতিফলিত কবির স্মৃতিকাতরতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। কবি দূর প্রবাসে বসে মাতৃভূমির বুকে বয়ে চলা শৈশব-কৈশোরের প্রিয় কপোতাক্ষ নদকে স্মরণ করেন। এ নদের সঙ্গে জড়ানো তাঁর স্মৃতিময় দিনগুলোর কথা ভেবে তিনি আবেগে আপ্লুত হয়েছেন। অবচেতন মনে তিনি এ নদের কলকল ধ্বনি শুনতে পান। তিনি জন্মভূমিতে ভাবেন, এ নদের জল ছাড়া তার স্নেহের তৃষ্ণা মিটবে না। উদ্দীপকেও এরূপ আবেগ প্রতিফলিত হয়েছে।

4 views

Related Questions