1 Answers
উদ্দীপকের আবেদীন সাহেবের প্রবাসে মন না বসা 'কপোতাক্ষ নদ' কবিতার কবির স্বদেশের জন্য বেদনার্ত ও স্মৃতিকাতর হওয়ার দিকটির প্রতি ইঙ্গিত করে।
মাতৃভূমির সঙ্গে মানুষের সম্পর্ক অত্যন্ত নিবিড়। প্রয়োজনের তাগিদে কখনো এ সম্পর্ক ছিন্ন হলেও হৃদয়জুড়ে স্বদেশের স্মৃতি আন্দোলিত হয়।
উদ্দীপকের আবেদীন সাহেব উচ্চশিক্ষা গ্রহণ করেও দেশে ভালো চাকরি না পেয়ে আমেরিকায় চলে যান এবং ভালো বেতনের চাকরিও করেন। কিন্তু প্রবাসে তিনি মন বসাতে পারছেন না। স্বদেশের মানুষ, স্বদেশের রূপ-বৈচিত্র্য তাকে স্মৃতিকাতর করে রাখে, 'কপোতাক্ষ নদ' কবিতায়ও কবির স্বদেশের জন্য স্মৃতিকাতরতা স্থান পেয়েছে। কৈশোরের স্মৃতি, দেশের প্রকৃতি, প্রকৃতির নানা অনুষঙ্গ কবিকে বেদনার্ত করে তোলে। এসব বিবেচনায় আবেদীন সাহেবের সঙ্গে 'কপোতাক্ষ নদ' কবিতার কবির ভাবনার সাদৃশ্য রয়েছে।