1 Answers

উদ্দীপকের সমির মিয়ার বক্তব্যে পাঠ্যবইয়ের বৃক্ষরোপণ সম্পর্কিত হাদিসের প্রতিফলন ঘটেছে।

রাসুল (স.) বলেছেন, "কোনো মুসলমান যদি বৃক্ষরোপণ করে কিংবা কোনো ফসল আবাদ করে, এরপর তা থেকে কোনো পাখি, মানুষ বা চতুষ্পদ জন্তু কিছু ভক্ষণ করে তবে তা তার জন্য সদকা হিসেবে গণ্য হবে।” (বুখারি ও মুসলিম) অত্র হাদিসের দ্বারা রাসুল (স.) বৃক্ষরোপণকে পুণ্যবান কাজ বলে উৎসাহিত করেছেন। তাই পৃথিবীতে কেউ বৃক্ষরোপণের দ্বারা ফল ভোগ করতে না পারলেও আখিরাতে সে এর প্রতিদান পাবে। উদ্দীপকে সমির মিয়া চারাগাছ রোপণ করেছিলেন। যার দ্বারা সে ব্যক্তিগতভাবে উপকৃত হননি। কারণ মন্টু মিয়ার গরুতে তা খেয়ে ফেলেছে, যা হাদিস অনুসারে সদকা হিসেবে গণ্য হবে। তাই সমির মিয়া আল্লাহর কাছে প্রতিদান বলতে সদকার পুণ্য পাওয়ার কথা বলেছেন।

সুতরাং বলা যায়, সমির মিয়ার বক্তব্যে বৃক্ষরোপণ সম্পর্কিত মহানবি (স.)-এর হাদিসের প্রতিফলন ঘটেছে।

6 views

Related Questions