1 Answers

উদ্দীপকে 'ক'-এর কর্মকান্ডে পাঠ্যবইয়ের সর্বোত্তম মানুষ সম্পর্কিত হাদিসের শিক্ষা প্রতিফলিত হয়েছে।

সর্বোত্তম মানুষ সম্পর্কিত হাদিসে রাসুল (স.) বলেন, "আমি কি তোমাদের ভালো লোকদের সম্পর্কে অবহিত করব না? তাঁরা (সাহাবিগণ) বললেন, হে আল্লাহর রাসুল! হ্যাঁ, বলে দিন। তিনি বললেন, তোমাদের মধ্যে ভালো লোক তারা, যাদের দেখলে আল্লাহর কথা স্মরণ হয়।” (ইবনে মাজাহ) সর্বোত্তম মানুষকে দেখে আল্লাহর স্মরণ হওয়ার কারণ হলো- তারা চালচলন, আচার- ব্যবহার, পোশাক-পরিচ্ছদে ইসলামের একান্ত অনুসারী। তারা সদাসর্বদা আল্লাহর তায়ালার যিকির ও প্রশংসায় লিপ্ত থাকেন। উদ্দীপকে কাবা শরিফের ইমাম সাহেবের চেহারা দেখেই 'ক' চোরটি লজ্জিত হয়ে আল্লাহর বিধান পালনের সিদ্ধান্ত নেয়, যা ইমাম সাহেবের ভালো লোক হওয়ার সাক্ষ্য বহন করে।

সুতরাং বলা যায়, উদ্দীপকের 'ক'-এর কর্মকান্ড রাসুল (স.)-এর সর্বোত্তম মানুষ সম্পর্কিত হাদিসের প্রতিফলন ঘটিয়েছে।

4 views

Related Questions