1 Answers

আজমল মিয়ার বসবাসকৃত অঞ্চলটির নদীর রূপ পরিবর্তিত হওয়ার নানা কারণ বিদ্যমান।

উদ্দীপকের আজমল মিয়া মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু বর্তমানে নদীটির রূপ পরিবর্তিত হওয়ায় অর্থাৎ নদীটি অনেক শুকিয়ে যাওয়ায় সেখানে মাছ শিকার অসম্ভব হয়ে পড়েছে। তাই তাকে জীবিকা পরিবর্তন করতে হয়েছে এবং ভিটামাটি হারিয়ে তিনি এখন নিঃস্ব।

বাংলাদেশের নদীসমূহে উজান থেকে পানি আসে। এ পানিতে প্রচুর পলি থাকে। এসব পলি নদীর তলদেশে জমা পড়ে। ফলে নদীগুলোতে চর পড়ে যাওয়ায় পানির প্রবাহ কমে গেছে। এভাবে অনেক নদনদী বিলুপ্ত হয়ে গেছে। উত্তরবঙ্গের জেলাসমূহে এভাবে অনেক নদী আজ বিলুপ্ত। বাংলাদেশের অনেক নদীর উৎসস্থল ভারতে। ভারতের বেশকিছু নদীতে বাঁধ দেওয়ায় বাংলাদেশের নদীগুলোতে পানির প্রবাহ কমে গেছে। বিশেষ করে ফারাক্কা বাঁধ নির্মাণের ফলে দেশের উত্তর- পশ্চিমাঞ্চল ভয়াবহ সমস্যার সম্মুখীন হচ্ছে। আর এভাবে আজমলের অঞ্চলের নদীটির রূপ পরিবর্তিত হয়েছে।

উদ্দীপকে আজমল মিয়ার মতো উত্তরাঞ্চলের নদী পাড়ের বাসিন্দাদের দুর্ভোগের দ্বারা নদীগুলোর বর্তমান অবস্থার চিত্রই প্রকাশ পেয়েছে। পরিশেষে আমি মনে করি, যথাযথ পদক্ষেপ গ্রহণ করে নদীগুলোর নাব্যতা সৃষ্টি করলে পুনরায় আজমল মিয়ার মতো নদীপাড়ের বাসিন্দারা তাদের অতীত জীবনে ফিরে পেতে পারবে।

4 views

Related Questions