1 Answers

বিপু ও রুপু দুজনে ছোটকাল থেকেই মেধাবী হওয়ার কারণ হলো বংশগতির প্রভাব।

শিশু জন্মসূত্রে তার মা-বাবা কিংবা পূর্বপুরুষদের কাছ থেকে যে, বৈশিষ্ট্য পেয়ে থাকে সেটাই বংশগতি। বংশগতি দিয়ে শিশু তার জীবন শুরু করে। বংশগতির প্রভাব জীবনের সূচনা থেকে শুরু করে সারা জীবনব্যাপী চলতে থাকে।

উদ্দীপকে বিপু ও রুপু যমজ বোন। তারা দুজনে সপ্তম শ্রেণিতে পড়ে। দুজনে সমান মেধাবী। এর কারণ হলো বংশগতির প্রভাব। শিশুর বিকাশ বংশগতির উপর নির্ভরশীল। শিশু যে পরিবেশেই জন্মগ্রহন করুক না কেন একমাত্র উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বৈশিষ্ট্যাবলি তার বিকাশকে প্রভাবিত করে। যেমন- বুদ্ধিমান মা-বাবার সন্তানেরা বেশির ভাগ বুদ্ধিমান হয়। জন্মের পর ভিন্ন পরিবেশে লালিত-পালিত দুইজন সমকোষী যমজের ক্ষেত্রে দেখা যায় দুই যমজ বোনের রুচি, পছন্দ, আচরণ, স্বভাবে কোনো পার্থক্য নেই। যা বিপু ও রুপুর মধ্যে দেখা যায়। বংশতির প্রভাবেই তারা দুজনে সমান মেধাবী।

5 views

Related Questions