1 Answers

রেবার শাড়ি ছিদ্র হওয়ার কারণ সঠিকভাবে সংরক্ষণ না করা। 

ব্যবহৃত কাপড় ধোয়া ও ইঞ্জি করার পর যথাযথ স্থানে স্বল্প বা দীর্ঘমেয়াদে রেখে দেওয়াকে সংরক্ষণ বলে। স্টিল ও কাঠের আলমারি, বড় স্টিলের বাক্স, সুটকেস ইত্যাদি কাপড় সংরক্ষণের জন্য ব্যবহার করা যায়। 

সংরক্ষণ করার আগে নিয়ম অনুযায়ী পোশাক ধোয়া, শুকানো ও ইস্ত্রি করে নিতে হবে। সংরক্ষণ করার আগে আলমারি বা বাক্সে কীটনাশক স্প্রে করে নিতে হয়। কাপড়ের ভাঁজে ভাঁজে ন্যাপথলিন দিতে হয়। এছাড়া শুকনো নিমপাতা, তামাক পাতা কাপড়ে জড়িয়ে ভাঁজে ভাঁজে রাখা যায়। সংরক্ষিত কাপড়গুলো মাঝে মাঝে বের করে হালকা রোদে মেলে দিয়ে স্যাঁতসেঁতে ভাব দূর হয়। রেবা জন্মদিনে সিল্ক শাড়ি পরে এবং শাড়িটি আলমারিতে তুলে রাখে। কিছুদিন পর শাড়িটি বের করে দেখে সেটি পোকায় কাটা ও ময়লা। সে সাবান দিয়ে ধুয়ে দেয়। এতে শাড়ির রং নষ্ট হয়ে ছেঁড়া অংশটা আরো বড় হয়ে যায়। 

সুতরাং, রেবা শাড়িটি সঠিক উপায়ে সংরক্ষণ না করায় তা পোকায় কেটে ছিদ্র করেছে।

5 views

Related Questions