1 Answers
ঐশীর প্রায়ই অসুস্থ হওয়ার কারণ প্রয়োজনের তুলনায় কম খাবার খাওয়া।
ঐশী ঠিকমতো খায় না। ভাত, রুটি, আলু প্রয়োজনের তুলনায় খুব কম খায়। সে দুধ খেতেও পছন্দ করে না। তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে। তাই সে সহজেই অসুস্থ হয়ে পড়ছে।
দেহকে সুস্থ, সবল ও কর্মক্ষম রাখতে হলে ঐশীকে তার শারীরিক চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণে খেতে হবে। সে ভাত, রুটি, আলু কম খায়। ফলে তার শরীরে তাপশক্তির ঘাটতি দেখা দিয়েছে। এ কারণে তার কাজ করার ক্ষমতা কমে গেছে। বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। ভিটামিন ও খনিজ লবণ দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরিতে প্রধান ভূমিকা পালন করে। পর্যাপ্ত পরিমাণে খাদ্য গ্রহণে শরীর সুস্থ থাকে। কিন্তু দীর্ঘদিন ধরে অপর্যাপ্ত খাদ্য গ্রহণের ফলে শরীরে বিভিন্ন পুষ্টি উপাদানের অভাব দেখা দেয়। শরীর অসুস্থ হয়।