1 Answers

উদ্দীপকের ঐশি যে পূজাটি দেখেছে তাহলো কুমারী পূজা। এ পূজার তাৎপর্য অপরিসীম।

কুমারী পূজা হচ্ছে মূলত কুমারী কন্যাকে আদ্যাশক্তির প্রতীকরূপে পূজা করা। নারীকে মাতৃরূপে ভাবনা মহামায়ার শ্রেষ্ঠ উপাসনা। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, শুদ্ধাত্মা কুমারীতে ভগবতীর প্রকৃষ্ট প্রণাম, ইনিই আমাদের মা। তান্ত্রিক মতে সব কুমারীই দেবীর প্রতীক। বৃহদ্ধমপুরাণের বর্ণনানুযায়ী দেবতাদের স্তবে প্রসন্ন হয়ে দেবী চন্ডিকা এক কুমারী কন্যারূপে আবির্ভূত হয়েছিলেন। কুমারী পূজায় নারী সৃষ্টি, স্থিতি ও লয়ের বীজ শক্তির প্রতীক হিসেবে বিবেচিত। তাই বলা যায়, শাস্ত্রানুযায়ী কুমারী পূজার জন্য এক থেকে ষোল বছরের বালিকাদের মনোনীত করা হয়। এ পূজার মূল উদ্দেশ্য হচ্ছে নারীর প্রতি সম্মানবোধ জাগ্রত হওয়া।

8 views

Related Questions