1 Answers

পাঠ্যবইয়ে বন্ধুত্বের যেসব গুণের কথা বলা হয়েছে, তার সাথে উদ্দীপকটির কোনো সাদৃশ্য নেই। উদ্দীপকটিতে বন্ধুত্বের গুণের বিষয়বস্তুর অমিল ফুটে উঠেছে। পাঠ্যবইয়ের সাথে উদ্দীপকের অমিলগুলো হলো- 

পাঠ্যবইয়ে বিশ্বস্ত বন্ধুর কথা বলা হয়েছে। বিশ্বস্ত বন্ধু বিপদে-আপদে পরস্পরকে সাহায্য করে, পরামর্শ দেয়, একে অপরের একে অপরের প্রতিভা বিকাশে সাহায্য করে। বিশ্বস্ত বন্ধুর মধ্যে থাকবে ভালোবাসা ও আন্তরিকতা, দরদ ও মমতা, মঙ্গল আকাক্ষা, আত্মদান ও সমর্থন, সহমর্মিতা, সহভাগিতা ও সহযোগিতা এবং গ্রহণযোগ্যতা। উদ্দীপকে জুলিয়ান লিংকনকে সাহায্য করে না, পরামর্শ দেয় না, তার কাজে বাধা প্রদান করে। জুলিয়ানের কাজগুলো পাঠ্যবইয়ের আলোকে বন্ধুত্বের পরিপন্থী ও সুসম্পর্কের অন্তরায়।

মূলকথা: অন্যের উপকার না করা, অন্যের ভালো না চাওয়া।

5 views

Related Questions