1 Answers
দোলার স্কুলে না যাওয়ার সিদ্ধান্তটি একটি ভুল সিদ্ধান্ত। তার এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হলো সে ইভটিজিং এর শিকার।
তারুণ্যে ছেলেমেয়েরা নানা ধরনের নিপীড়নের শিকার হয়। এর মধ্যে যৌন নিপীড়ন অন্যতম। যৌন নিপীড়নের কারণে তরুণরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে।
স্কুলে যাওয়ার পথে প্রতিদিনই কিছু তরুণ দোলাকে বিরক্ত করে। দোলা যাওয়ার সময় অশ্লীল গান করে। তার ইচ্ছার বিরুদ্ধে তার সাথে কথা বলতে চায়। দোলা তাদের কথায় সাড়া দেয় নি বলে তারা ওড়না ধরে টান দেয়। এতে দোলা মানসিকভাবে বিপর্যস্ত হয়। যেসব কাজ, আচরণ, কথা, অপমান, ধমক ইত্যাদি অন্য কারও মানসিক কষ্ট সৃষ্টি করে এবং তাদের বিভিন্ন কাজে বাধার সৃষ্টি করে তাকে মানসিক নিপীড়ন বলে। দোলার স্কুলে যাওয়ার পথে তরুণদের কর্মকাণ্ডগুলোও দোলার জন্য মানসিক নিপীড়ন। এভাবে মানসিক নিপীড়নের শিকার হয়েই দোলা স্কুলে না যাওয়ার মতো একটি ভুল সিদ্ধান্ত নিয়েছে।