1 Answers

উদ্দীপকটি পাঠ করে আমরা অনুধাবন করতে পারি, উদ্দীপকের বিষয়বস্তু হলো 'ইসলামি শরিয়ত'।

আমরা জানি, মানুষ সমাজবদ্ধ হয়ে বসবাস করে। এজন্য তাদের এমন একটি বিধানের দরকার, যা তাদের দায়িত্ব-কর্তব্য ও অধিকারের সীমা নির্ধারণ করে দিবে। প্রত্যেককে আইনের দ্বারা সীমিত স্বাধীনতা প্রদান ও নিয়ন্ত্রণ করবে। এ ব্যবস্থা না থাকলে মানুষের সামাজিক জীবন অচল হয়ে যাবে। এ কারণেই আল্লাহ মানুষের কল্যাণের জন্য বিধিবিধান তথা শরিয়ত জারি করেছেন। যা অফুরন্ত নিয়ামতের ন্যায় বিশ্বমানবতার প্রতি এক বিরাট করুণা।

মানুষের রচিত বিধিবিধান মানুষের জন্য কল্যাণকর তো নয়ই, কখনো কখনো দুর্গতির কারণও হয়। কেননা মানুষ নিজেদের সুবিধার দিকে খেয়াল রেখে বিধিবিধান প্রণয়ন করে। অন্যের অধিকারের দিকে তাকায় না। পক্ষান্তরে, ইসলামি শরিয়তের বিধিবিধান অখন্ড ও অলঙ্ঘনীয়। শরিয়তের কোনো বিধানের বিরোধিতা বা লঙ্ঘন দুনিয়া ও আখিরাতের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনে। অতএব প্রত্যেক মানুষকে ইসলামি শরিয়ত পরিপূর্ণভাবে গ্রহণ করা ও তা জীবনে বাস্তবায়ন করা অত্যাবশ্যক ও অপরিহার্য। কাজেই এ সমাজের একজন মানুষ হিসেবে এবং আল্লাহর একজন বান্দা হিসেবে আনিসের জীবনেও ইসলামি শরিয়তের উপযোগিতা অপরিসীম।

 

5 views

Related Questions